Ubuntu:Jaunty bn
From
|
Kubuntu?
আপনি কি কেডিইভিত্তিক কুবুন্টু ব্যবহার করছেন ? সঠিক জায়গায় যান |
Placing Requests
আপনি আপনার অনুরোধ অনুরোধ সেকশনে জানাতে পারেন |
উবুন্টু ৯.০৪ (জন্টি জ্যাকালোপ)
| Languages: |
Afrikaans • عربي -قيد التحرير- • বাংলা (Bengali) • Български • Català • 简体中文 (翻译中) • Česky • Dansk • Deutsch • Español • English • Estonian • Filipino • Français • Ελληνικά • Kurdî• Lietuviškai• Latviešu • Hindi • Indonesian • Magyarra • Melayu • Italiano • 日本語 (翻訳中) • Қазақша • 한국어 • ລາວ • नेपाली • Nederlands • Norsk • Русский • Română • Suomi • Türkçe • Svenska • සිංහල • Slovak • فارسی • עברית • پښتو • ไทย • Polski • Português • Português do Brasil • Shqip • Slovenski • Srpski • Traditional Chinese • 繁體中文 • Українська • اُردو • Việt • Ubuntu language pages • Ubuntu Translators | edit |
এই গাইডটি শুরু ও তত্ত্বাবধান করছেন হাসিব মাহমুদ (উলম, জার্মানি) ।
দয়া করে গাইডটি নির্ভুল এবং আরোও সমৃদ্ধ করতে এগিয়ে আসুন । এই পাতাটি সম্পাদনা করতে আপনার লাগবে register .
ভূমিকা
জন্টি সম্পর্কে
- উবুন্টু ডিস্ট্রিবিউশন জন্টি জ্যাকালপ রিলিজ হয়েছে ২৩শে এপ্রিল ২০০৯ তারিখে ।
- এটি জন্টি জ্যাকালোপ কোডনেইমে পরিচিত এবং এটি উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্সের (Intrepid+1) পরবর্তী ভার্সন ।
- জন্টি জ্যাকালোপ দীর্ঘমেয়াদী সাপোর্ট রিলিজ (এলটিএস) নয় । অক্টোবর ২০১০ পর্যন্ত এই ভার্সনটির সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ।
| Languages: |
Afrikaans • عربي -قيد التحرير- • বাংলা (Bengali) • Български • Català • 简体中文 (翻译中) • Česky • Dansk • Deutsch • Español • English • Estonian • Filipino • Français • Ελληνικά • Kurdî• Lietuviškai• Latviešu • Hindi • Indonesian • Magyarra • Melayu • Italiano • 日本語 (翻訳中) • Қазақша • 한국어 • ລາວ • नेपाली • Nederlands • Norsk • Русский • Română • Suomi • Türkçe • Svenska • සිංහල • Slovak • فارسی • עברית • پښتو • ไทย • Polski • Português • Português do Brasil • Shqip • Slovenski • Srpski • Traditional Chinese • 繁體中文 • Українська • اُردو • Việt • Ubuntu language pages • Ubuntu Translators | edit |
কিভাবে আপনি উবুন্টুর কোন ভার্সনটি ব্যবহার করছেন সেটা বুঝবেন
এটা করতে আপনাকে একটি কমান্ড প্রম্প বা কনসোল ওপেন করে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে ।
lsb_release -a
কিভাবে আপনি লিনাক্সের কোন কার্নেল ভার্সন ব্যবহার করছেন সেটা বুঝবেন
এটা করতে আপনাকে একটি কমান্ড প্রম্পট বা কনসোল ওপেন করে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে ।
uname -r
উবুন্টুর নতুন ভার্সনগুলো
- উবুন্টু প্রতি ছয় মাস অন্তর নতুন ভার্সন বের করে । বছরের প্রথম ভার্সন এপ্রিলে ও বছরের শেষ ভার্সন বের হয় অক্টোবরে ।
- কারমিক কোয়ালা (৯.১০), অক্টোবর ২০০৯ তারিখে বের হবে । এটি দীর্ঘমেয়াদি সাপোর্ট রিলিজ (এলটিএস) নয় ।
- (১০.০৪ এলটিএস) এপ্রিল ২০১০ এ রিলিজ হবে বলে ঠিক করা হয়েছে । এটি একটি দীর্ঘমেয়াদী সাপোর্ট রিলিজ (এলটিএস) হতে যাচ্ছে ।
উবুন্টুর পুরনো ভার্সনগুলো
- ইন্ট্রেপিড আইবেক্স (৮.১০) (এপ্রিল ২০১০ পর্যন্ত সাপোর্ট থাকবে । )
- হার্ডি হেরন (৮.০৪ এলটিএস) (দীর্ঘমেয়াদি সাপোর্ট রিলিজ ডেস্কটপের জন্য থাকবে এপ্রিল ২০১১ পর্যন্ত এবং সার্ভারের জন্য থাকবে ২০১৩ পর্যন্ত) ।
- গাটসি গিবন (৭.১০) (এটি এখন সাপোর্ট করা হচ্ছে না ।)
- ফাইয়েস্টি ফাউন (৭.০৪) (এটি এখন সাপোর্ট করা হচ্ছে না ।)
- ড্যাপার ড্রেক (৬.০৬ এলটিএস) (সার্ভারের জন্য দীর্ঘমেয়াদি সাপোর্ট ২০১১ জুন পর্যন্ত । ডেস্কটপের জন্য সাপোর্ট নেই । )
সাধারণ জ্ঞাতব্য
- উবুন্টুগাইড একটি আনঅফিয়াল গাইড । এর সাথে ক্যানোনিকাল লিমিটেডের কোন সম্পর্ক নেই ।
- উবুন্টু তার ব্যবহারকারিদের তাদের কাজ করতে মেন্যুভিত্তিক Graphical User Interface (GUI) বা টেক্সটভিত্তিক command-line interface (CLI) সুবিধা দিয়ে থাকে । উবুন্টুতে কমান্ড লাইন ইন্টারফেসকে টার্মিনাল বলা হয় । টার্মিনাল খুলতে আপনাকে যেতে হবে Applications -> Accessories -> Terminal.
- অপারেটিং সিস্টেমের বিভিন্ন পরিবর্তনে আপনার এ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দরকার হতে পারে । এর জন্য আপনাকে কমান্ডের আগে 'sudo' ব্যবহার করতে হবে যা সাময়িকভাবে এ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার প্রদান করবে । উদাহরন -
sudo bash
- 'sudo'-এর পরিবর্তে 'gksudo' ব্যবহার করবেন তখনি যখন আপনার কোন গ্রাফিকাল এ্যাপ্লিকেশন চালানোর প্রয়োজন পড়বে । উদাহরন -
gksudo gedit /etc/apt/sources.list
- "man" কমান্ডটি কোন কমান্ডের বিপরীতি সংরক্ষিত ম্যানুয়াল খুঁজে বের করতে আপনাকে সহায়ত করবে । উদাহরন - "man sudo" কমান্ডটি আপনাকে "sudo" কমান্ডটির ম্যানুয়াল দেখাবে ।
man sudo
- "apt-get" এবং "aptitude" এ্যাপ্লিকেশন ইনস্টল করার সহজ পদ্ধতি হলেও আপনি সাইনাপটিক প্যাকেজ ম্যানেজার নামক গ্রাফিকাল টুলটি ব্যবহার করতে পারবেন এ্যাপ্লিকেশন/সফটওয়্যার ইনস্টল করতে । এই গাইডে বর্নিত কোন সফটওয়্যার আপনি
sudo apt-get install package
কমান্ড দিয়ে ইনস্টল করতে পারবেন অথবা সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে সার্চ করে সেটা খুঁজে বের করে ইনস্টল করতে পারবেন ।
- "এ্যাপ্লিকেশনস" বাটনটি হচ্ছে উপরের দিকের সর্ববামের আইকনটি । এইটি উইন্ডোজের স্টার্ট বাটনের সমার্থক ।
- আপনি ৬৪বিট কোন সিস্টেম চালাতে থাকলে গাইডের সকল "i386"-কে "amd64" পড়ুন ।
উবুন্টু ইনস্টল
হার্ডওয়্যার চাহিদা
উবুন্টু জন্টি জ্যাকালোপ ৩৮৪ মেগাবাইট RAM দিয়ে চলবে । উবুন্টু ইনস্টলার ন্যুনতম ২৫৬ মেগাবাইট RAM দাবি করবে । নেটবুকে উবুন্টু জন্টি জ্যাকালোপ চালানো সম্ভব ।
ইনস্টলের জন্য ৩-৪ গিগাবাইট জায়গা হার্ডডিস্কে প্রয়োজন । সুবিধেমতো চালাতে গেলে ৮-১০ গিগাবাইট জায়গা হলেই যথেষ্ট ।
আপনার এই চাহিদার থেকে পুরনো কোন কম্পিউটার থাকে তাহলে আপনাকে এক্সউবুন্টু অথবা পাপি লিনাক্স অথবা ড্যাম স্মল লিনাক্স ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে ।
খেয়াল করুন : উবুন্টু জন্টি জ্যাকালোপে বিল্টইন ইন্টেল গ্রাফিক্স কার্ড ড্রাইভার নিয়ে সমস্যা হতে পারে । এই সমস্যা আপনার সিস্টেমের গতি ধীর করে দিতে পারে । এটির সমাধান খুব সহজ বিষয় নয় নতুনদের জন্য । এটি সমাধান না করতে পারলে ব্যবহারকারিদের পুরনো কোন উবুন্টু ভার্সন (৮.১০/৮.০৪) ব্যবহার করতে পরামর্শ দেয়া হচ্ছে ।
একদম নতুন করে ইনস্টল
- সাম্প্রতিক আইএসও (ISO) ইমেজটি Ubuntu 9.04 এখান থেকে ডাউনলোড করুন ।
- এখানে দেখুন কিভাবে সেটি সিডিতে কপি করতে হয় this guide
- সিডিটি ইনস্টল করতে ব্যবহার করুন ।
উইন্ডোজ এবং উবুন্টুর ডুয়াল বুটিং
সাধারণত ব্যবহারকারিদের উবুন্টু ও উইন্ডোজের ডুয়াল বুটিঙে কোন সমস্যায় পড়তে হয় না । তবে এজন্য উইন্ডোজ প্রথমে ইনস্টল করে নিতে হবে । এর পর উবুন্টুর জন্য দু'টি আলাদা ড্রাইভ ফাকা করে নিতে হবে । একটির আকার ন্যুনতমপক্ষে ৩-৪ গিগাবাইট এবং অন্যটির আকার আপনার RAMএর আকার বুঝে ঠিক করতে হবে । যেমন ১গিগাবাইটের ওপরে RAM যাদের তারা ২৫৬ মেগাবাইট থেকে ১ গিগাবাইট রাখলেই যথেষ্ট । শেষোক্ত ড্রাইভটি আমরা সোয়াপ পার্টিশনের জন্য তৈরী করে থাকি ।
উবুন্টু ইন্ট্রেপিড থেকে জন্টি জ্যাকালোপে আপগ্রেড
আপনি সরাসরি নতুন ইনস্টল না করেও উবুন্টু ইন্ট্রেপিড থেকে জন্টিতে আপগ্রেড করতে পারেন । এখানে সফটওয়্যার কম্প্যাটিবিলিটির কিছু সমস্যা দেখা দিতে পারে ।
- আপনি সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে সরাসরি "Full Upgrade option." এ ক্লিক করে আপগ্রেড করতে পারেন ।
- অথবা, আপনি System > Administration > এ গিয়ে Update manager চালিয়ে আপগ্রেড করতে পারেন ।
কমান্ড লাইনে এই কাজটি করতে আপনাকে নিচের কমান্ডগুলি ব্যবহার করতে হবে -
sudo apt-get install update-manager sudo update-manager -d
- উপরের দুইটি পদ্ধতির বিকল্প হিসেবে আপনি একটি কনসোল খুলে সেখানে টাইপ করতে পারেন -
sudo apt-get dist-upgrade
আপডেট করার স্কৃনশট পেতে পারেন এই সাইটে - UbuntuGeek upgrade guide ।
- খেয়াল করুন : উবুন্টু জন্টি জ্যাকালোপে বিল্টইন ইন্টেল গ্রাফিক্স কার্ড ড্রাইভার নিয়ে সমস্যা হতে পারে । এই সমস্যা আপনার সিস্টেমের গতি ধীর করে দিতে পারে । এটির সমাধান খুব সহজ বিষয় নয় নতুনদের জন্য । এটি সমাধান না করতে পারলে ব্যবহারকারিদের পুরনো কোন উবুন্টু ভার্সন (৮.১০/৮.০৪) ব্যবহার করতে পরামর্শ দেয়া হচ্ছে ।
নতুন করে সবকিছু ইনস্টলের পর ব্যবহার্য সফটওয়্যার নতুন করে ইনস্টল
আপনি নতুন করে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে নতুন করে আবার সব ব্যবহার্য এ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল খুব সহজেই করতে পারবেন । এক্ষেত্রে আপনাকে পুরনো সিস্টেম ফেলে দেবার আগে সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজার থেকে সিলেক্ট করা সফটওয়্যারগুলোর তালিকা (Markings) সেইভ করতে হবে । এটা করতে আপনাকে যা করতে হবে -
- সাইনাপ্টিক ওপেন করুন
- File > Save Markings as ক্লিক করে মার্কিঙগুলো নিরাপদ কোন জায়গায় সেইভ করে রাখুন ।
- নতুন সিস্টেম ইনস্টল করার পর File > Read Markings ক্লিক করুন । তারপর সেইভ করা মার্কিঙগুলো পাইয়ে দিন ।
এরপর Apply ক্লিক করলে আগের সব সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে ।
উবুন্টু রিসোর্সেস
- Ubuntu Forums সাইটে আপনি একটি খুব বড় কমিউনিটি পাবেন সাহায্য বা অন্যান্য বিষয় আলাপের জন্য ।
- UbuntuGeek's Tutorials, Howto's and Tips -- এটি একটি বিভিন্ন টিপস বিষয়ক সাইট ।
গনোম প্রজেক্ট
- Gnome ডিফল্ট ডেস্কটপ হিসেবে উবুন্টুতে ব্যবহৃত হয় ।
উবুন্টু স্কৃনশট এবং স্কৃনকাস্ট
পুরনো কিছু স্কৃনশট এখানে পাবেন (৮.১০):
জন্টি জ্যাকালোপের নতুন কিছু স্কৃনশট পাবেন এখানে :
নতুন এ্যাপ্লিকেশন পাবেন যেখানে
- গেটডেব - এখানে বিভিন্ন সফটওয়্যারের ডেব ফাইল পাওয়া যাবে যেটা ডাবল ক্লিকের মাধ্যমেই আপনি ইনস্টল করে ফেলতে পারবেন ।
- টপ ১০০ ওপেন সোর্স এ্যাপ্লিকেশন
- ডেইলি উবুন্টু এ্যাপ্লিকেশনস
অন্যান্য ×বুন্টু সাহায্য গাইড ও ম্যানুয়াল
- কুবুন্টু গাইড
- এক্সউবুন্টু গাইড -- এক্সউবুন্টু ২৫৬ মেগা ram নিয়ে চলতে পারে । এটি পুরনো পিসির জন্য খুব ভালো ।
যোগ করুন অতিরিক্ত রিপোজটরি
উবুন্টুর সফটওয়্যার প্যাকজ ও প্রোগ্রামগুলো ইন্টারনেটে বিভিন্ন সার্ভারে সংরক্ষণ করা আছে । এই সার্ভারগুলোতে বলা হয় রিপোজিটরি । এ সার্ভারগুলোর মধ্যে কিছু সার্ভার রয়েছে যেগুলো উবুন্টুর ডেভেলপার কমিটি দেখভাল করেন । এর বাইরে বাকিগুলো স্বাধীনভাবে কাজ করা ডেভেলপারদের দ্বারা নিয়ন্ত্রিত । এ সম্পর্কে আরো পড়তে উবুন্টু রিপোজিটরি গাইডে ক্লিক করুন ।
রিপোজিটরির প্রকারভেদ
- মূলত: চার ধরনের প্যাকেজ রিপজিটরি রয়েছে উবুন্টুতে -
- main - ক্যানোনিকাল কর্তৃক সাপোর্টকৃত । এখানে উবুন্টুর মূল অংশটি সংরক্ষণ করা হয় ।
- restricted - এখানে যেসব সফটওয়্যার জিপিএল (বা এই ধরনের লাইসেন্স) দ্বারা লাইসেন্সকৃত নয় কিন্তু ক্যানোনিকাল সমর্থিত এমন প্যাকেজ/সফটওয়্যারগুলো সংরক্ষণ করা হয় ।
- universe - এখানে যেসব সফটওয়্যার জিপিএল (বা এই ধরনের লাইসেন্স) দ্বারা লাইসেন্সকৃত কিন্তু ব্যবহারকারিদের দ্বারা সমর্থিত এমন প্যাকেজ/সফটওয়্যারগুলো সংরক্ষণ করা হয় ।
- multiverse - এখানে যেসব সফটওয়্যার জিপিএল (বা এই ধরনের লাইসেন্স) দ্বারা লাইসেন্সকৃত নয় কিন্তু ব্যবহারকারিদের দ্বারা সমর্থিত এমন প্যাকেজ/সফটওয়্যারগুলো সংরক্ষণ করা হয় ।
তৃতীয় পক্ষের রিপোজিটরি
বিভিন্ন সফটওয়্যার ডেভেলপাররা তাদের নিজস্ব রিপোজিটরি সংরক্ষণ করে থাকেন যেখান থেকে ব্যবহারকারিরা প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন । এসব রিপোজিটরির অধিকাংশই উবুন্টুর ডেভেলপারদের তত্তাবধানের বাইরে । অতএব, ব্যবহারকারিরা এগুলো মাধ্যমে ক্ষতিকারক ট্রোজান বা ভাইরাসে সংক্রমিত হতে পারেন । ব্যবহারকারিদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়ে এসব রিপোজিটরি ব্যবহার করতে পরামর্শ দেয়া হচ্ছে ।
সাইনাপ্টিক রিপোজিটরি ব্যবহার করে রিপোজিটরি যোগ করুন
নিচের পদ্ধতিটি সবচেয়ে ভালো পদ্ধতি -
- System -> Administration -> Synaptic Manager -> Settings -> Repositories এ যান ।
- এখানে আপনি আপনি উবুন্টু ও তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত রিপজিটোরি পরিচালনা করতে পারবেন ।
- তৃতীয় পক্ষের সফটওয়্যার রিপজিটরি সিলেক্ট করতে Add -> রিপোজিটরির এ্যাড্রেস পেস্ট করে ওকে করে বের হয়ে আসুন । এই এ্যাড্রেসগুলো এই ধরনের হয়ে থাকে -
deb http://archive.ubuntu.com/ubuntu/ jaunty main restricted deb-src http://archive.ubuntu.com/ubuntu/ jaunty main restricted
- উদাহরন: Medibuntu রিপোজিটরি যোগ করতে যোগ (Add) করুন :
deb http://packages.medibuntu.org/ jaunty free non-free
- রিপোজিটরি Key একটি ফোল্ডারে ডাউনলোড করুন ।
- উদাহরন: Medibuntu key এখান থেকে ডাউনলোড করতে পারবেন -
- http://packages.medibuntu.org/medibuntu-key.gpg
- ডাউনলোড হয়ে গেলে রিপোজিটরি key যোগ করতে এভাবে আগান -
- System -> Administration -> Synaptic Manager -> Settings -> Repositories -> Authentication -> Import Key File...
- এরপর প্যাকেজ লিস্ট রিফ্রেশ করে নিন -
- Synaptic -> Reload
কমান্ডে প্রম্পট বা কনসোলের মাধ্যেমে রিপোজিটরি যোগ করার উপায়
- এ পদ্ধতিতে কিছু ঝুঁকি রয়েছে । অতএব, এই পদ্ধতিতে কাজ করতে সতর্কতা অবলম্বন করুন । আরো তথ্যের জন্য উবুন্টু কমান্ড লাইন রিপোজিটরি গাইডের সাহায্য নিন ।
- প্রথমেই বর্তমান রিজজিটোরি লিস্টের একটি ব্যাকআপ তৈরী করে নিন -
sudo cp -p /etc/apt/sources.list /etc/apt/sources.list_backup
নোট: sudo - এটি আপনাকে এ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দেবে । cp = কপি. -p = একই নামে কোন ফাইল থাকলে সেটা জানাবে ।
- সোর্স লিস্ট এডিট করতে ওপেন করুন -
sudo nano /etc/apt/sources.list
- অথবা কোন গ্রাফিকাল ইন্টারফেইসের জন্য লিখুন -
gksudo gedit /etc/apt/sources.list
- নোট : আপনি আপনার লোকাল মিরর, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানাকার স্থানীয় সার্ভার, থেকে ডাউনলোড করতে চাইলে 'archive.ubuntu.com-এর আগে ""xx"" যোগ করে নিন । এখানে xx = আপনার কান্ট্রি কোড ।
- উদাহরন: deb http://gb.archive.ubuntu.com/ubuntu jaunty main restricted universe multiverse অর্থ এই রিপজিটোরিটি গ্রেট ব্রিটেইনের সার্ভার থেকে পরিচালিত ।
- এখানে একটি রিপোজিটরি লিস্টের নমুনা দেয়া হলো । এর শেষে আমরা দেখবো কিভাবে Medibuntu ও গুগলের রিপোজিটরি যোগ করা যায় ।
#deb cdrom:[Ubuntu 8.10 _Jaunty Jackalope_ - Release i386 (20081029.1)]/ jaunty main restricted # See http://help.ubuntu.com/community/UpgradeNotes for how to upgrade to # newer versions of the distribution. deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty main restricted deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty main restricted ## Major bug fix updates produced after the final release of the ## distribution. deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates main restricted deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates main restricted ## N.B. software from this repository is ENTIRELY UNSUPPORTED by the Ubuntu ## team. Also, please note that software in universe WILL NOT receive any ## review or updates from the Ubuntu security team. deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty universe deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty universe deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates universe deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates universe ## N.B. software from this repository is ENTIRELY UNSUPPORTED by the Ubuntu ## team, and may not be under a free licence. Please satisfy yourself as to ## your rights to use the software. Also, please note that software in ## multiverse WILL NOT receive any review or updates from the Ubuntu ## security team. deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty multiverse deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty multiverse deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates multiverse deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-updates multiverse ## Uncomment the following two lines to add software from the 'backports' ## repository. ## N.B. software from this repository may not have been tested as ## extensively as that contained in the main release, although it includes ## newer versions of some applications which may provide useful features. ## Also, please note that software in backports WILL NOT receive any review ## or updates from the Ubuntu security team. deb http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-backports main restricted universe multiverse deb-src http://gb.archive.ubuntu.com/ubuntu/ jaunty-backports main restricted universe multiverse ## Uncomment the following two lines to add software from Canonical's ## 'partner' repository. This software is not part of Ubuntu, but is ## offered by Canonical and the respective vendors as a service to Ubuntu ## users. deb http://archive.canonical.com/ubuntu jaunty partner deb-src http://archive.canonical.com/ubuntu jaunty partner deb http://security.ubuntu.com/ubuntu jaunty-security main restricted deb-src http://security.ubuntu.com/ubuntu jaunty-security main restricted deb http://security.ubuntu.com/ubuntu jaunty-security universe deb-src http://security.ubuntu.com/ubuntu jaunty-security universe deb http://security.ubuntu.com/ubuntu jaunty-security multiverse deb-src http://security.ubuntu.com/ubuntu jaunty-security multiverse ## Medibuntu - Ubuntu 8.10 "jaunty jackalope" ## Please report any bug on https://bugs.launchpad.net/medibuntu/ deb http://packages.medibuntu.org/ jaunty free non-free deb-src http://packages.medibuntu.org/ jaunty free non-free # Google software repository deb http://dl.google.com/linux/deb/ stable non-free
- রিপোজিটরি key ডাউনলোড করে যোগ করে নিন ।
- প্যাকেজ লিস্ট আপডেট করে নিন -
sudo apt-get update
রিপোজিটরি কি যোগ করার পদ্ধতি
- রিপোজিটরির জন্য জিপিজি key ডাউনলোড করে সেটা যোগ করে নিন -
- উদাহরন : Medibuntu রিপোজিটরি key ডাউনলোড ও যোগ করবেন এভাবে -
wget --quiet http://packages.medibuntu.org/medibuntu-key.gpg -O - | sudo apt-key add -
- Example: Google রিপোজিটরি key ডাউনলোড ও যোগ করবেন এভাবে -
wget --quiet http://dl.google.com/linux/linux_signing_key.pub -O - | sudo apt-key add -
নোট: wget - নেটওয়ার্ক লোকেশন থেকে ফাইল নামিয়ে নেবার জন্য । --quiet = কোন আউটপুট দেখাবে না । -O = যা ডাউনলোড হবে সেটা টার্মিনালে দেখানোর জন্য । পাইপ চিহ্নটি অর্থাৎ | ব্যবহৃত হয় একাধিক কমান্ড ব্যবহারের ক্ষেত্রে । এতে প্রথম কমান্ডের আউটপুট দ্বিতীয় কমান্ডটি ইনপুট হিসেবে ব্যবহার করে ।
- বিকল্পভাবে আপনি কনসোলে সরাসরি খুব সহজেই apt key যোগ করে নিতে পারবেন -
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys KEY
- এখানে KEY হলো apt-get থেকে পাওয়া আউটপুট, উদাহরন - EF4186FE247510BE.
- নোট : key সার্ভারগুলো প্রায়ই ১১৩৭১ নাম্বার পোর্ট ব্যবহার করে থাকে । এটি খোলা আছে কিনা সেটা ফায়ারওয়াল সেটিংসে নিশ্চিত হয়ে নিন ।
উবুন্টু প্যাকেজ ইনস্টলেশন এবং আপডেট
Apt এবং প্যাকেজের গোড়ার কথা
বেশীরভাগ নতুন ব্যবহারকারি সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেন নতুন প্যাকেজ ইনস্টল করার জন্য । নিচের পদ্ধতিগুলো কমান্ড লাইনে/টার্মিনাল/কনসোলের মাধ্যমে প্যাকেজ ইনস্টল করার উপায় হিসেবে ধরতে হবে । টার্মিনাল খুলতে এভাবে আগান -
- Applications -> Accessories -> Terminal
- প্যাকেজ ইনস্টল করুন -
sudo apt-get install packagename
- উদাহরন:
sudo apt-get install mpd sbackup
- প্যাকেজ মুছতে লিখুন -
sudo apt-get remove packagename
- প্যাকেজটি অন্যান্য যেসব প্যাকেজের ওপর নির্ভরশীল ছিলো যেগুলো মূল প্যাকেজটি মোছার পর আর কাজে লাগবে না এরকম প্যাকেজগুলো মুছতে লিখুন -
sudo apt-get autoremove
- উদাহরন -
sudo apt-get remove mpd sbackup
- প্যাকেজ খুঁজতে লিখুন -
apt-cache search <keywords>
- উদাহরন -
apt-cache search Music MP3 apt-cache search "Text Editor"
- প্যাকেজ মোছার পর প্যাকেজ ড্যাটাবেইজ আপডেট করুন -
sudo apt-get update
- প্যাকেজ আপগ্রেড করতে লিখুন -
sudo apt-get upgrade
- উবুন্টুর পুরো ভার্সন আপডেট করুন (উদাহরন - ইন্ট্রেপিড থেকে জন্টিতে আপগ্রেড) -
sudo apt-get dist-upgrade
.deb প্যাকেজ ইনস্টল
ডেবিয়ান (সংক্ষেপে .deb) প্যাকেজ উবুন্টুর মতো ডেবিয়ানভিত্তিক ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি করা প্যাকেজের বা প্যাকেজের সমষ্টি । .deb প্যাকেজ আপনি ডাবল ক্লিক করেই ইনস্টল করতে পারবেন । এখানে আমরা এখন দেখবো কিভাবে .deb প্যাকেজ কনসোলে কমান্ডের মাধ্যমে ইনস্টল করা যায় ।
- ডাউনলোড করা .deb প্যাকেজ কিভাবে ইনস্টল করবেন -
sudo dpkg -i packagename.deb
- ইনস্টল করা .deb প্যাকেজ কিভাবে মুছবেন -
sudo dpkg -r packagename
- ইনস্টল করা .deb প্যাকেজ কিভাবে রিকনফিগার/রিপেয়ার করবেন -
sudo dpkg-reconfigure packagename
- *উদাহরন:
sudo dpkg-reconfigure mpd
Tar/GZip) অথবা Tar/Bzip2 আর্কাইভ নিয়ে কাজ করা
(Tar/GZip) আর্কাইভের শেষে এক্সটেনশন হিসেবে থাকে ".tar.gz" এবং (Tar/Bzip2)এর জন্য এক্সটেনশন থাকে ".tar.bz2" । উবুন্টুতে এই আর্কাইভ ফাইলগুলো রাইট ক্লিকের মাধ্যমেই আপনি আনজিপ করতে পারবেন । নিচে আমরা দেখবো এই একই কাজটা কিভাবে কমান্ড লাইনে করা সম্ভব ।
- tar ফাইল এক্সট্রাক্ট করতে লিখুন -
tar xvf packagename.tar.gz
Note: tar হলো একটি এ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে ফাইল ডিকম্প্রেস বা এক্সট্রাক্ট করা যায় ।
- -x - অর্থ extract (এক্সট্রাক্ট)
- -v - অর্থ verbose (তালিকা দেখাবে কি কি ফাইল এক্সট্রাক্ট করা হলো).
- -f - কোন ফাইল ব্যবহার করা হবে সেটা নির্দিষ্ট করে দিতে ব্যবহৃত হয় ।
- ".gz" ফাইল ডিকম্প্রেস করার উপায় -
gunzip file.gz
- ".bz2" ফাইল ডিকম্প্রেস করার উপায় -
bunzip2 file.bz2
- নোট : ব্যবহারকারিরা সোর্স ফাইল থেকে প্যাকেজ/সফটওয়্যার ইনস্টল করতে প্রথমে সোর্সটি নামিয়ে উপরের পদ্ধতি অনুযায়ী ডিকম্প্রেস করে নিতে হবে ।
- .gz আর্কাইভ তৈরী করার উপায় -
tar cvfz packagename.tar.gz folder
- .bz2 আর্কাইভ তৈরী করার উপায় -
tar cvfj packagename.tar.bz2 folder
সোর্স থেকে প্যাকেজ ইনস্টল করার পদ্ধতি
- এক্ষেত্রে ব্যবহারকারিকে নিশ্চিত হতে হবে তার কাছে দরকারি ডেভেলপমেন্ট টুলস (অর্থাৎ লাইব্রেরি, কম্পাইলার, হেডার ফাইল) ইনস্টল করা আছে । এটা না করা থাকলে নিচের কমান্ড দু'টি ব্যবহার করতে হবে -
sudo apt-get install build-essential sudo apt-get install linux-headers-`uname -r`
- নোট : Note: "uname -r" ব্যবহৃত হয়েছে ব্যবহারকারি কোন কার্নেল ব্যবহার করছেন সেটা জানতে ।
- প্রথমে সোর্স ফাইলটি এক্সট্রাক্ট করে নিন -
tar xvf sourcefilesarchive.tar.gz
- সোর্স থেকে প্যাকেজ ইনস্টল করতে তিনটি ধাপ অনুসরন করতে হয় । প্রথমত, প্যাকেজটি Build করতে হয় প্যাকেজের স্কৃপ্ট (configure ফাইল) ব্যবহার করে । দ্বিতীয়ত, প্যাকেজটি কম্পাইল (make কমান্ড ব্যবহার করে) করতে হয় । তৃতীয়ত কম্পাইল করা প্যাকেজটি ইনস্টল (make install কমান্ড ব্যবহার করে) করতে হয় ।
cd /path/to/extracted/sourcefiles ./configure sudo make sudo make install
- নোট : configure-এর আগে ./ টাইপ করার দরকার হয় একারনে যে এই অবস্থায় সঠিক জায়গায় ফাইলটি না থাকলেও লিনাক্স কনসোল configure ফাইলটিকে এক্সিকিউট করতে পারে । ব্যবহারকারি যদি "permission denied" এরর মেসেজ পান তাহলে নিজের কমান্ডটি লিখে পারমিশন নিতে হবে -
sudo chmod +x filename
- উদাহরন: ব্যবহারকারি যদি configure ফাইলটির পারমিশন চান তাহলে এই কমান্ডটি লিখতে হবে -
sudo chmod +x configure
সোর্স ফাইল থেকে .deb ফাইল তৈরী
আপনি যদি সফলভাবে সোর্স থেকে ফাইল build করতে পারেন তাহলে সেটা থেকে আপনি ভতিষ্যত ব্যবহারের জন্য .deb প্যাকেজ তৈরী করে রাখতে পারবেন ।
- প্যাকেজ বানানোর টুলটি প্রথমে ইনস্টল করে নিন -
sudo apt-get install checkinstall
- নতুন করে "checkinstall" ব্যবহার করে প্যাকেজটি build করে নিন -
cd /path/to/extracted/package ./configure sudo make sudo checkinstall
- নতুন তৈরী হওয়া .deb ফাইলটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখুন । এটি পরবর্তীতে ইনস্টল করতে ব্যবহার করুন -
sudo dpkg -i packagename.deb
নোট: এখানে উল্লেখ্য যে উপরের পদ্ধতিটি সবসময় কাজ নাও করতে পারে । এটি তখনই কাজ করবে যখন আপনার পিসি/ল্যাপটপে সমস্ত ডিপেনডেন্সিগুলো ইনস্টল করা থাকবে । এ সম্পর্কে আরোও জানতে এখানে ক্লিক করুন ।
Aptitude (এ্যাপ্টিচিউড)
এ্যাপ্টচিউড হলো একটি টার্মিনাল নির্ভর প্যাকেজ ম্যানেজার যেটা apt-get এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় । এ্যাপ্টিচিউড নিজের দরকার মতো দরকারি প্যাকেজ সিলেক্ট করে ইনস্টল করে নিতে পারে এবং দরকার না থাকলে প্যাকেজ মুছে দিতেও পারে ।
এ্যাপ্টিচিউড ব্যবহার করতে apt-get-এর জায়গায় aptitude লিখে নিন । উদাহরন:
sudo aptitude install packagename sudo aptitude remove packagename sudo aptitude update sudo aptitude upgrade
aptitude-এর গ্রাফিকাল ইউজার ইন্টারফেইস পেতে টাইপ করুন -
sudo aptitude
এসম্পর্কে আরোও জানতে দেখুন এ সম্পর্কিত ডকুমেন্টেশন ।
সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজার
"apt-get" এবং "aptitude" দিয়ে প্যাকেজ ইনস্টলের সহজ উপায় ছাড়াও প্যাকেজ ইনস্টল করতে সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা যেতে পারে (System -> Administration -> Synaptic Manager) । এটি একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেইসভিত্তিক পদ্ধতি । অধিকাংশ প্যাকেজ যেগুলো apt-get দিয়ে ইনস্টল করা সম্ভব সেগুলো সাইনাপ্টিকের মাধ্যমেও ইনস্টল করা সম্ভব ।
যেমন এই গাইডটিতে আপনি যেখানে দেখবেন -
sudo apt-get install package
সেখানে আপনি বিকল্পভাবে package"-টি search করে খুঁজে বের করে সেটা ইনস্টল করতে পারেন । এজন্য আপনাকে যা করতে হবে -
- System -> Administration -> Synaptic Package Manager
- Search করুন প্যাকেজের নাম দিয়ে । আপনি সঠিকভাবে নাম না জানলেও এ পদ্ধতিতে কাঙ্খিত প্যাকেজটি খুঁজে বের করতে পারবেন ।
- "Mark for Installation" সিলেক্ট করুন ।
- "Apply" ক্লিক করুন ।
- সিলেক্ট করা প্যাকেজটি তার ডিপেন্ডেন্সিসহ ইনস্টল হয়ে যাবে ।
Add/Remove প্রোগ্রামস
Add/Remove প্রোগ্রামসের মাধ্যমে আপনি কিছু বাছাই করা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন । এটি একদম নতুনদের জন্য । এর মাধ্যেমে কিছু ইনস্টল করতে এভাবে আগাতে হবে -
- Applications -> Add/Remove Programs
- কি ধরনের সফটওয়্যার ইনস্টল করতে চান সেটার জন্য সার্চ করতে পারেন । উদাহরন - MP3 চালানোর সফটওয়্যার ইনস্টল করতে MP3 লিখে সার্চ দিন ।
- পছন্দসই সফটওয়্যার সিলেক্ট করুন ।
- এরপর "Apply" চাপুন ।
- সিলেক্ট করা প্রোগ্রামটি ইনস্টল হয়ে যাবে ।
ম্যানুয়াল আপডেট
- ম্যানুয়ালি টার্মিনাল থেকে আপডেট/আপগ্রেড করতে হরে -
sudo apt-get update sudo apt-get upgrade
- অথবা
- Synaptic Package Manager ব্যবহার করুন -
- System -> Administration -> Synaptic Package Manager -> "Reload" তারপর "Mark all upgrades" সিলেক্ট করুন ।
- যদি কোন প্যাকেজের আপডেট রিপোজিটরিতে থেকে থাকে তাহলে সেগুলো এর মাধ্যমে ইনস্টল করা সম্ভব হবে ।
অটোমেটেড আপডেট
- Synaptic Package Manager ব্যবহার করুন -
- System -> Administration -> Synaptic Manager -> Settings -> Preferences -> General -> Reloading Outdated Package Information -> Automatic
উবুন্টু এ্যাডঅন এ্যাপ্লিকেশনস
আই ক্যান্ডি এ্যাপ্লিকেশনস
আই ক্যান্ডি এ্যাপ্লিকেশন বলতে ঐসব এ্যাপ্লিকেশনকে বোঝায় যেগুলোর কাজ উবুন্টুর গ্রাফিকাল ইউজার ইন্টারফেসকে আরোও দৃষ্টিনন্দন করে তোলা । এগুলো সাধারনত আইকন, থিম, ওয়ালপেপার বা থ্রিডি ইফেক্ট যোগ করার মাধ্যমে করা হয়ে থাকে ।
গনোম আই ক্যান্ডি রিসোর্সেস
- গনোম লুক সাইটে আপনি পাবেন ওয়ালপেপার, স্প্ল্যাশ স্কৃন, আইকন এবং বিভিন্ন থিম ।
মেটাসিটি
মেটাসিটি (Metacity) গনোমের ডিফল্ট ডেক্সটপ কম্পোজিটিং ম্যানেজার । এটি একটি হালকা ও দৃষ্টিনন্দন ডেস্কটপ ।
কম্পিয ফিউশন
কম্পিয ফিউশন (Compiz Fusion) আলাদা একটি উইন্ডো ম্যানেজার যেটার কাজ হলো খুব উচ্চমানের ডেস্কটপ ইফেক্ট দেখানো । এটি বেশ দ্রুতগতিতে উবুন্টুতে চলতে সক্ষম । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install compiz compizconfig-settings-manager compiz-fusion-plugins-main compiz-fusion-plugins-extra emerald librsvg2-common
এরপর কম্পিযকে উইন্ডোজ ম্যানেজার হিসেবে সিলেক্ট করতে এভাবে আগান -
- Compiz Configuration সিলেক্ট করুন :
- System -> Preferences -> CompizConfig Settings Manager
- Note: আপনাকে অবশ্যই লগ আউট করে লগইন করতে হবে পুরো ইফেক্ট দেখবার জন্য ।
ফিউশন আইকন (Fusion Icon)
ফিউশন আইকন একটি ট্রে আইকন যার মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন উইন্ডোজ ম্যানেজার পরিবর্তন করতে পারবেন । এর মাধ্যমে আপনি খুব সহজে কম্পিয সেটিংস ম্যানেজারেও ঢুকতে পারবেন । এটা ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install fusion-icon
- Applications -> System Tools -> Compiz Fusion Icon
এর মাধ্যমে আপনি সহজে কম্পিয সেটিংস ম্যানেজারে প্রবেশ করতে পারবেন ।
কম্পিয কিউব ঘোরানো
CompizConfig Settings Manager এ গিয়ে ডেস্কটপ কিউব এনাবল করুন । সেইসাথে "Rotate Cube" এবং "Viewport Switcher"ও এনাবল করতে হবে । এর জন্য আপনাকে প্রতিটা অপশন ক্লিক করে সেটিংস ঠিক করতে হবে । উদাহরন - কিউবের চেহারা পরিবর্তন করতে আপনাকে Desktop Cube আইকন ক্লিক করে সেটা সেটিংসের যেতে হবে । আপনি Viewpoint Switcher-এ গিয়ে সেখানে কিউবের জন্য "হট-কি" নির্দিষ্ট করে দিতে পারবেন । অন্যথায়, Ctrl+Alt+Left চেপে ধরে মাউস ঘুরিয়ে আপনি কিউব ঘোরাতে পারবেন ।
মনে রাখবেন, কিউব ঘোরা অর্থ এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যাওয়া বা দেখা । এবং এর জন্য আপনার ন্যুনতম চারটি ডেস্কটপ চলতে হবে । ডিফল্ট দুইটি ডেস্কটপে কিউব চলবে না ।
চারটি ডেস্কটপ এনাবল করতে এভাবে আগান -
- CompizConfig Settings Manager -> General -> General Options -> Desktop Size -> Horizontal Virtual Size -> 4
আপনি যখন একটি এ্যাপ্লিকেশন চালাবেন তখন সেটিকে যেকোন ডেস্কটপে দেখাতে চাইলে উপরে বাদিকের আইকনটি ক্লিক করুন (File এর ওপরের আইকনকি) । তারপর Move to another desktop-এ গিয়ে পছন্দমতো ডেস্কটপে আপনার এ্যাপ্লিকেশনটি রান করতে পারবেন ।
এমারেল্ড (Emerald)
এমারেল্ড কম্পিয ফিউশনের থিক এঞ্জিন । বেশ কয়েকটি থিম রয়েছে এখানে । এই থিমগুলো বেরিল প্রজেক্টের আওতায় (Beryl project) তৈরী যা পরে কম্পিযের সাথে একিভুত করা হয়েছে ।
এমারেল্ড থিম ম্যানেজার ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install emerald
উবুন্টু ওয়ালপেপার
- এখান থেকে ডাউনলোড করুন উবুন্টু আর্ট ।
- এখান থেকে ডাউনলোড করুন গনোম আর্ট ।
- এখান থেকে ডাউনলোড করুন গনোম লুক ।
USplash বুট স্কৃন পরিবর্তন করুন
স্প্ল্যাশস্কৃন আপনি লগইন করার সময় দেখতে পান । এই স্কৃনেই আপনাকে ইউজার নেইম ও পাসওয়ার্ড লিখতে হয় । এটি বদলানোর তিনটি পদ্ধতি রয়েছে ।
পদ্ধতি - ১
আপনি এই ইউস্প্ল্যাশ স্কৃন বদল করতে পারবেন startupmanager ব্যবহার করে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install startupmanager
- Start:
System -> Administration -> Startup Manager
পদ্ধতি - ২
আপনি ভিন্ন একটি স্প্ল্যাশ স্কৃন ব্যবহার করতে পারেন । সেটির জন্য স্প্ল্যাশি থিমস (Splashy) ব্যবহার করতে পারেন -
sudo apt-get install splashy splashy-themes
পদ্ধতি - ৩
সিস্টেম > এ্যাডমিনিস্ট্রেশন > লগইন উইন্ডো ব্যবহার করতে পারেন ।
গুগল ডেস্কটপ
Google Desktop for Linux একটি প্রপ্রাইটরি উইজেটস এবং এ্যাপ্লিকেশন স্যুট যার মাধ্যমে আপনি গুগলের বিভিন্ন সেবা পেতে পারেন । এর জন্য একটি .deb প্যাকেজ Google Linux Downloads থেকে ডাউনলোড করে নিতে পারবেন । কিভাবে ইনস্টল করতে হবে সেটা জানতে Google Desktop for Linux Instructions দেখুন ।
ডক এ্যাপ্লিকেশনস (Dock applications)
Avant Window Manager, Cairo Dock, এবং Wbar হলো উবুন্টুর ডক এ্যাপ্লিকেশন । ডক হলো ডেস্কটপের নিচের দিকে কিছু আইকনের সমষ্টি যেগুলো দিয়ে আপনি সহজে আপনার কাঙ্খিত এ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন । বিভিন্ন ধরনের ডক এ্যাপ্লিকেশনের একটি তুলনামূলক চিত্র দেখতে এখানে ক্লিক করুন ।
এ্যাভান্ট উইন্ডো ন্যাভিগেটর (Avant Window Navigator)
- Avant Window Navigator (AWN) চালানোর জন্য আপনাকে যেকোন একটা ডেস্কটপ ম্যানেজার যেমন মেটাসিটি (গনোম), কম্পিয, Xcompmgr, কেডিই৪ (কুবুন্টু) অথবা xfwm4 (এক্সউবুন্টু) চালু থাকতে হবে ।
- এটি ভালোভাবে চালাতে আপনার nVidia বা ATI গ্রাফিক্স কার্ডের প্রপাইটরি ড্রাইভার ইনস্টল করা থাকা উচিত যাতে করে এই উইন্ডো ম্যানেজারের সবগুলো ইফেক্ট ভালোভাবে পেতে পারেন ।
- AWN ইনস্টল করার পদ্ধতি:
sudo apt-get install avant-window-navigator awn-manager
- আপনি যদি গনোম (উবুন্টু) ব্যবহার করতে থাকেন এবং যদি আপনার কম্পিউটারে কম্পিযের মতো কোন কম্পোজিটিং ম্যানেজার না থেকে থাকে তাহলে উপরের কমান্ডের মাধ্যমে মেটাসিটি ইনস্টল হবে ।
- AWN-কে স্টার্টআপ আইটেম হিসেবে নির্ধারণ করে নিতে -
- Menu -> System -> Preferences -> Sessions -> Add...
avant-window-navigator
- কোন কোন এ্যাপলেটগুলো ডিফল্ট হিসেবে ব্যবহৃত হবে সেটা নির্ধারণ করে নিতে নিচের পদ্ধতি অনুসরন করুন -
- Menu -> Applications -> Accessories -> Avant Window Navigator Manager
- আপনি পছন্দমতো এ্যাপ্লিকেশন ড্র্যাগ করে লিস্টে যোগ করে নিতে পারেন ।
কায়রো ডক (Cairo Dock)
কায়রো ডক (Cairo Dock) আপনি একটি ডেস্কটপ কম্পোজিটিং ম্যানেজার হিসেবেও ব্যবহার করতে পারেন । এ সম্পর্কে আপনি দেখুন https://help.ubuntu.com/community/CairoDock the Ubuntu installation instructions] । এইটি উবুন্টুর রিপোজিটরিতে পাওয়া যাবে । সেখান থেকে ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install cairo-dock cairo-dock-plugins
ডাব্লিউবার (wbar)
ডাব্লিউবার (wbar) একটি কুইক লঞ্চ বার - ডক নয় । এটি দেখতে এভান্ট উইন্ডো ম্যানেজার বা কায়রো ডকের মতোই দেখতে । এটি GTK (Gnome) ভিত্তিক ও যেকোন ডেস্কটপ এনভায়রনমেন্টে চলবে । এটি কোন কম্পোজিটিং ম্যানেজারের ওপর নির্ভর করে না বলে এটি অনেক দ্রুতগতিসম্পন্ন । কম গতিসম্পন্ন কম্পিউটারের জন্য তাই এটি আদর্শ । এটি গুগলের gOSএ ডিফল্ট হিসেবেই থাকে ও এটির ডেব প্যাকেজ গুগল থেকেই পাওয়া যায় । এটি ডাউনলোড ও ইনস্টল করতে নিচের পদ্ধতিতে আগান -
wget http://wbar.googlecode.com/files/wbar_1.3.3_i386.deb sudo dpkg -i wbar_1.3.3_i386.deb
- wbar চালু করুন Alt+F2 কমান্ড দিয়ে -
wbar -isize 48 -j 1 -p bottom -balfa 40 -bpress -nanim 3 -z 2.5 -above-desk
- আরেকটি উদাহরন -
wbar -above-desk -pos bottom -isize 60 -nanim 1 -bpress -jumpf 0.0 -zoomf 1.5
কমান্ড লাইনের স্টার্টআপ অপশনগুলো পেতে দেখুন -
wbar --help
টিপস - আপনি "wave" ইফেক্ট পেতে গেলে শুধু -nanim এর ভ্যালু পরিবর্তন করলেই চলবেই ।
আপনি wbar-এর স্টার্টআপ অপশনগুলি এর কনফিগারেশন ফাইল পরিবর্তন করেই করতে পারবেন । এই অপশন পরিবর্তন করতে এভাবে আগান -
sudo gedit /usr/share/wbar/dot.wbar
আরোও বিস্তারিত দেখার জন্য দেখুন এখানে ।. এখানে লক্ষ্যনীয় যে সব ধরনের সুবিধা আপনি এই কনফিগারেশন ফাইলের মাধ্যমে পাবেন না । সব সুবিধার জন্য আপনাকে কমান্ড লাইনের দারস্থ হতেই হবে । এ বিযষয়ে আরোও জানতে এখানে দেখুন ।
wbarconf
একটি সহজ ও সাধারণ wbar configuration utility এখানে থেকে ডাউনলোড করতে পারেন । এর জন্য এ পদ্ধতি অনুসরণ করুন -
wget http://koti.kapsi.fi/~ighea/wbarconf/wbarconf_0.7.2-1_i386.deb sudo dpkg -i wbarconf_0.7.2-1_i386.deb
ভার্চয়ালাইজেশন (Virtualization)
ভার্চয়ালাইজেশন আপনাকে একটি অপারেটিং সিস্টেমের ভেতরেই আরেকটি দ্বিতীয় অপারেটিং সিস্টেম চালানোর সুযোগ করে দেবে । এর জন্য অতিরিক্ত RAM দরকার হয় । অতিরিক্ত হিসেবে দ্বিতীয় অপারেটিং সিস্টেমটির লাইসেন্স লাগতে পারে ।
ভার্চুয়ালবক্স (VirtualBox)
ভার্চুয়ালবক্স একটি দ্রুতগতিসম্পন্ন ও পরিপূর্ন ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার । এটি সান মাইক্রোসিস্টেম কর্তৃক লিখিত ও তত্ত্বাবধানকৃত । GNU GPL license এর আওতায় এর একটি ফ্রি ওপেন সোর্স ভার্সন রয়েছে ।
- ওপেন সোর্স এডিশনটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install virtualbox-ose virtualbox-ose-source
- ভার্চুয়াল বক্স চালু করুন -
- VirtualBox OSE PC virtualization solution
কেভিএম (KVM)
কেভিএম (KVM) একটি ফ্রি ও ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যেটা লিনাক্স কারনেল মড্যুউল হিসেবে করে । এটি ইন্টেল প্রসেসরে VT বা এএমডির AMD-V ইউটিলিটি কাজে লাগাতে পারে । ইনস্টলের জন্য দেখুন এই লিংকটি ।
KVM ইনস্ঠল করুন এভাবে -
sudo apt-get install kvm
যেন (Xen)
যেন (Xen) একটি ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম যেটার মধ্যে QEMU একিভুত করা রয়েছে । এটি GPL license এর আওতায় একটি ওপেন সোর্স সফটওয়্যার । উল্লেখিত ওয়েবসাইটে ইনস্টল কিভাবে করতে হবে সেটি বর্ননা করা আছে । এটি উবুন্টুতে ইনস্টল করতে কিছু মডিফিকেশনের দরকার আছে । এ সম্পর্কে আরোও দেখতে এর উবুন্টু কমিউনিটি ডকুমেন্টেশন দেখুন ।
- এটি ইনস্টল করতে এই কমান্ডটি কাজে লাগান -
sudo apt-get install xen-hypervisor xen-docs convirt
ভিএমওয়্যার (VMWare)
ভিএমওয়্যার (VMWare) একটি বাণিজ্যিকভাবে পরিচালিত ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম । বিস্তারিত দেখতে উল্লেখিত ওয়েবসাইট দেখুন ।
VMware guest-এর কিবোর্ড এরর
VMWare 6.5 ইনস্টল করার পর একটি কিবোর্ড এরর দেখাতে পারে । ফাংশন কি, এ্যারো কি এবং কন্ট্রোল অল্টার ডিলিট চলতে নাও পারে । এই ভিএমওয়্যারের একটি বাগ । এটি ঠিক করে নিতে ~/.vmware/config ফাইলে (ফাইলটি না থাকলে তৈরী করে নিন) এই লাইনটি যোগ করে নিন -
xkeymap.nokeycodeMap = true
ভার্চুয়াল ম্যাশিন ম্যানেজার (Virtual Machine Manager)
ভার্চুয়াল ম্যাশিন ম্যানেজার (Virtual Machine Manager) একটি এ্যাপ্লিকেশন যা আপনাকে আপনার পিসিতে ইনস্টল করা প্রতিটা ভার্চুয়াল ম্যাশিন দেখার ব্যবস্থা করে দেবে । এতে VNCএর একটি সিকিউর ইম্প্লিমেন্টেশন রয়েছে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install ubuntu-virt-mgmt
ক্রসওভার অফিস (Crossover for Linux)
কোডওয়েভারের ক্রসওভার অফিস (Crossover Office for Linux) একটি সাবস্কৃপশন ভিত্তিক বাণিজ্যিক প্যাকেজ যেটা উইন্ডোজভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম চালানোর সুযোগ করে দেয় । কোডওয়েভার তার পুরনো সফটওয়্যার ভার্সনগুলো ওয়াইন (Wine)এর মাধ্যমে বিনামূল্যে বিতরণ করে থাকে ।
ওয়াইন (Wine)
ওয়াইন (Wine) একটি ফ্রি ওপেন সোর্স প্যাকেজ যেটা অনেকটা ক্রসওভার অফিসের মতোই কাজ করে । ওয়াইন ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install wine
মাইক্রোসফটের কিছু ফন্টও মনে করে ইনস্টল করে নিন -
sudo apt-get install msttcorefonts
প্লেঅনলিনাক্স (PlayOnLinux)
প্লেঅনলিনাক্স (PlayOnLinux) একটি ফ্রি স্কৃপ্টের সমষ্টি যেগুলো ওয়াইনের মাধ্যমে উইন্ডোজভিত্তিক কিছু গেমস ইনস্টল করতে সাহায্য করবে । এটি ইনস্টল করতে এভাবে আগান -
wget http://www.playonlinux.com/script_files/PlayOnLinux/3.6/PlayOnLinux_3.6.deb sudo dpkg -i PlayOnLinux_3.6.deb
ইন্টারনেট এক্সপ্লোরার ৬ (IE 6)
পুরোপুরিভাবে না হলেও ওয়াইনের মাধ্যমে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার চালাতে পারবেন । ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ভার্সনের বেটাও একইভাবে ইনস্টল করা সম্ভব । এ সম্পর্কে আরোও জানতে ক্লিক করুন এখানে । .
- নিশ্চিত হোন আপনার কাছে ওয়াইন ক্যাবএক্সট্র্যাক্ট প্যাকেজ ইনস্টল করা রয়েছে ।
sudo apt-get install wine cabextract
- IEs 4 Linux ডাউনলোড ও ইনস্টল করুন -
wget http://www.tatanka.com.br/ies4linux/downloads/ies4linux-latest.tar.gz tar zxvf ies4linux-latest.tar.gz cd ies4linux-* ./ies4linux --no-gui
ট্রান্সগেমিং সেডেগা (Transgaming Cedega)
সেডেগা (Cedega) একটি বাণিজ্যিকভিত্তিতে পরিচালিত সফটওয়্যার যার মাধ্যমে আপনি বিভিন্ন উইন্ডোজ এ্যাপ্লিকেশনস বিশেষ করে গেমস চালাতে পারবেন । এটি থ্রিডি সাপোর্ট, সফটওয়্যার এ্যাক্সলারেশন এবং হাই-লেভেল ডিরেক্ট-এক্স সাপোর্ট দিতে সক্ষম । সেডেগার ওয়েবসাইটে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ।
মনো (Mono)
মনো (Mono) একটি Novell কর্তৃক পরিচালিত একটি ওপেন সোর্স প্রজেক্ট যার মাধ্যমে ব্যবহারকারিরা উবুন্টু ও ম্যাক ওএসএক্স-এ .NET এ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারবেন । মনো-র সাম্প্রতিক ভার্সন ডাউনলোড করতে এখানে যান ।
sudo apt-get install mono-2.0-devel
মুনলাইট (Moonlight)
মুনলাইট (Moonlight) প্রজেক্টটি Novell-এর মনো (Mono) প্রজেক্টটির একটি অংশ যেটা মাইক্রোসফটের সিলভারলাইট চালাতে সাহায্য করবে । এটি FFMpeg ভিত্তিক । এটি ফায়ারফক্স ৩ ভার্সনের জন্য একটি প্লাগইন হিসেবে তৈরী করা হয়েছে । এটি পাওয়া যাবে এখানে ।
মুনলাইটে নেটফ্লিক্স (Netflix under Moonlight)
নেটফ্লিক্স (Netflix) স্ট্রিমিং চালানোর জন্য Silverlight 2.0 দরকার হয় । কিন্তু বর্তমান মুনলাইট ভার্সন ১.০ এবং সিলভারলাইটেরও ভার্সন ১.০ । মুনলাইট ২.০র চুড়ান্ত ভার্সন আগামি নভেম্বরের মধ্যে আশা করা যাচ্ছে । মুনলাইট ২.০ এর একটি প্রিভিউ ইতোমধ্যে পাওয়া যাচ্ছে তাদের সাইটে ।
এডুটেইনমেন্ট এ্যাপ্লিকেশনস (Edutainment Applications)
খুবই চমৎকার কিছু বিনোদনমূলক অথচ শিক্ষামূলক সফটওয়্যার আপনি একটি ক্লিকের মাধ্যমে ইনস্টল করতে পারবেন -
- Applications -> Add/Remove Software -> Edutainment.
এখানে কিছু এ্যাপ্লিকেশনের তালিকা দেয়া হলো যেগুলো আপনি ওখান থেকে ইনস্টল করতে পারবেন -
- স্টেলারিয়াম (Stellarium) -- ডেস্কটপের জন্য প্ল্যানেটারিয়াম ।
- কেথ্রিডিসার্ফ (K3DSurf) -- ৩,৪,৫,৬ ডাইমেনশনের মডেল বানানোর জন্য সফটওয়্যার ।
- বাইবেলটাইম-- কেডিই ডেস্কটপের জন্য বাইবেল ম্যানুয়াল ।
- জিকর (Zekr) -- ইসলামিক শিক্ষার জন্য টুল ।
- ওরেগানো (Oregano) -- ইলেক্ট্রিকাল এঞ্জিনিয়ারদের জন্য একটি চমৎকার টুল ।
- আরআইপ্লট (RlPlot) -- উচ্চমানের গ্রাফ জেনারেটর
- Mnemosyne -- একটি ফ্ল্যাশ কার্ড টুল
- Gramps -- ফ্যামিলি ট্রি সফটওয়্যার ।
গুগল আর্থে (Google Earth)
গুগল আর্থ (Google Earth) পৃথিবীর যেকোন জায়গা দেখার জন্য চমৎকার একটি সফটওয়্যার । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install googleearth-package make-googleearth-package --force
- তৈরী হওয়া .deb ফাইলটিতে ডাবল ক্লিক করুন ।
- -- অথবা --
সর্বাধুনিক লিনাক্স লাইব্রেরি ইনস্টল করতে GoogleEarthLinux.bin প্যাকেজটি ডাউনলোড করে সেইভ করুন এখান থেকে ।
এটি ইনস্টল করতে লিখুন -
chmod +x GoogleEarthLinux.bin ./GoogleEarthLinux.bin
এর পর এটি চালাতে এভাবে এগুতে হবে -
- Applications -> Internet -> Google Earth 3D planet viewer
আপনার Google Earth -> View -> Atmosphere setting অপশনটি বন্ধ করে গুগল আর্থ চালানো উচিত নচেৎ আপনি ভূমির বদলে শুধু মেঘ দেখতে পারেন ।
ট্রাবলশুটিং
আপনি যদি এরকম অবস্থার সম্মুখিন হন যেখানে গুগল আর্থের স্প্ল্যাশ স্কৃন এসে এ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করছে সেক্ষেত্রে আপনি হয়তে এরকম একটি সচরাচর দেখা যায় এরকম এরর দেখছেন যেটাতে এই মেসেজটা দেখাচ্ছে - Running ~/google-earth/googleearth in a terminal will show this error: ./googleearth-bin: relocation error: /usr/lib/i686/cmov/libssl.so.0.9.8: symbol BIO_test_flags, version OPENSSL_0.9.8 not defined in file libcrypto.so.0.9.8 with link time reference
এটি ঠিক করতে যেখানে গুগল আর্থ ইনস্টল করা আছে সেখানে যান । ডিফল্ট হিসেবে এটা google-earth হিসেবে আপনার Home ফোল্ডারে থাকার কথা । এই ফোল্ডার থেকে আপনি libcrypto.so.0.9.8 ফাইলটি রিনেম করে অন্য কোন নামে যেমন libcrypto.so.0.9.8.bak নামে সেইভ করুন । এরপর গুগল আর্থ ঠিকমতো চলার কথা । কমান্ড লাইনে এটি করতে এভাবে আগাতে পারেন -
cd ~/google-earth sudo mv libcrypto.so.0.9.8 libcrypto.so.0.9.8.bak sudo ln -s /usr/lib/libcrypto.so.0.9.8 ~/google-earth/libcrypto.so.0.9.8
- (নোট: আপনি ~/google-earth এর পরিবর্তে /home/user/google-earth ব্যবহার করতে পারেন । )
গুগল আর্থের অন্যান্য সমস্যা মেটাতে এখানকার. সাহায্য নিতে পারেন ।
গুগল আর্থ আনইনস্টল করা
গুগল আর্থ আনইনস্টল করতে আপনাকে /home/user/google-earth এ থাকা "uninstall শেল স্কৃপ্টটি চালাতে হবে ।
প্রপ্রাইটরি এ্যাপ্লিকেশনস
প্রপাইটরি সফটওয়ার ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট থেকে সর্বোচ্চ সুবিধে আদায় করতে পারে । তবে এগুলো সাধারণত ওপেন সোর্স হিসেবে থাকে না । এগুলোর মধ্যে Multimedia Codecs, Java Runtime Environment, এবং ফায়ারফক্সের প্লাগইনগুলো উল্লেখযোগ্য ।
রেস্ট্রিকটেড এক্সট্রাজ
Ubuntu Restricted Extras আপনার পিসি/ল্যাপটপে Adobe Flash Player, Java Runtime Environment (JRE) (sun-java-jre) সহ Firefox প্লাগইন (icedtea), মাইক্রোসফটের এক সেট ফন্ট, (msttcorefonts) The Ubuntu Restricted Extras will install Adobe Flash Player, Java Runtime Environment (JRE) (sun-java-jre) with Firefox plug-ins (icedtea), a set of Microsoft Fonts (msttcorefonts), multimedia codecs (w32codecs or w64codecs), mp3-compatible encoding (lame), FFMpeg, extra Gstreamer codecs, the package for DVD decoding (libdvdread4, but see below for info on libdvdcss2), the unrar archiver, odbc, and cabextract ইত্যাদি ইনস্টল করে দেবে । এটি এর অতিরিক্ত multiple "stripped" codecs এবং avutils (libavcodec-unstripped-52 and libavutil-unstripped-49) ইনস্টল করে দেবে । এসব কিছু ইনস্টল করতে নিচের কমান্ডটি ব্যবহার করুন -
sudo apt-get install ubuntu-restricted-extras
Note: এটি কমান্ড লাইনের মাধ্যমেই পুরোটা ইনস্টল করা সম্ভব । প্যাকেজ ম্যানেজার দিয়ে এটি পুরোটা ইনস্টল নাও করা সম্ভব হতে পারে ।
গেমস এপ্লিকেশনস
উবুন্টু লিনাক্সের জন্য কিছু বিখ্যাত সাইট হলো -
এই সাইটতিনটিতে উবুন্টুর জন্য শত শত ওপেন সোর্স গেমস পাওয়া যাবে । বেশীরভাগ গনোম/কেডিই ভিত্তিক গেমস ইনস্টল করে ফেলা সহজ খুব সহজেই ।
- Applications -> Add/Remove Software -> Games
উদাহরন:
- KMahjongg -- the solitaire Mahjongg tile-matching game.
- PouetChess -- an excellent 3-D chess game.
- PokerTH -- a very nice Texas Hold 'Em Poker
- Planet Penguin Racer -- Penguin slides down a 3-D luge run, catching fish. (Extreme Tux Racer is a newer version, but works in 32-bit only.)
- KsirK -- play Risk against the computer or in a multiplayer environment.
- TORCS -- the 3-D Car Racing game
- Pingus -- a Lemmings clone (similar to Super Mario Bros.) that uses penguins instead of lemmings.
- Frozen Bubble -- the award-winning, addicting, time-wasting, bubble-popping game.
- Frets on Fire -- similar to Guitar Hero. You can import songs from Guitar Hero and from community sites.
Vdrift (ভিড্রিফট)
Vdrift একটি থ্রিডি ফ্রি ওপেন সোর্স গেইম । এটি অনেকটা নিড ফর স্পিডের মতো । এতে বাস্তবসম্মত পদার্থবিদ্যার সূত্রের প্রয়োগ ঘটানো হয়েছে । এছাড়াও এতে multiple drift tracks, and multiplayer gamesএর সুবিধা রয়েছে । খেলার জন্য joysticks, mice এবং keyboardএর সুবিধা রয়েছে । বাইনারি প্যাকেজ সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে ।
এ্যাকশন (Action)
প্রচুর সংখ্যক এ্যাকশন গেইমসের কালেকশন রয়েছে উবুন্টুতে । এগুলোর তালিকা পেতে -
- Applications -> Add/Remove Software -> Games এ যান
Examples are:
- Alien Arena -- এটি এটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট শুটার এ্যাকশন গেইম । রিপোজিটরিগুলোতে হয়তো পুরনো ভার্সন রয়েছে । সবচেয়ে নতুন রিলিজ পেতে সরাসরি তাদের সাইট থেকে গেইমসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ।
- OpenArena -- এটি এটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট শুটার এ্যাকশন গেইম । রিপোজিটরিগুলোতে পুরনো ভার্সন ৭.৭ রয়েছে । সবচেয়ে নতুন রিলিজ ৮.১ পেতে সরাসরি তাদের সাইট থেকে গেইমসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ।
- Tremulous -- Halo-সদৃশ মাল্টিপ্লেয়ার ফার্স্ট শুটার এ্যাকশন গেইম । এটির সর্বনতুন ভার্সনটি রিপোজিটরিতে রয়েছে ।
- Sauerbraten - এটি এটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট শুটার এ্যাকশন গেইম ।
(নেক্সুইয) Nexuiz
- Nexuiz একটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট শুটার এ্যাকশন গেইম । এটির নতুন ভার্সনটি রিপোজিটরিতে রয়েছে ।
sudo apt-get install nexuiz nexuiz-music
এখানে আপনার ডেস্কটপ ইফেক্টস বন্ধ করা থাকতে হবে (System -> System Settings -> Desktop)। এছাড়াও এতে আরোও কিছু সমস্যা রয়েছে । বিস্তারিত দেখতে নেক্সুইয ফোরামে দেখুন । সেখানে কেউ কেউ নেক্সুইযকে কমান্ড লাইনে চালানোর পরামর্শ দিয়েছেন -
sudo ./nexuiz-linux-glx.sh
অথবা
sudo ./nexuiz-linux-sdl.sh
- ৩৫টি ম্যাপের একটি কম্যুনিটি ম্যাপ এখানে পাওয়া যাবে । এগুলো ইনস্টল করতে ম্যাপগুলো /home/username/.nexuiz/data (বা ~/.nexuiz/data ) লোকেশনে এক্সট্রাক্ট করুন ।
আরবান টেরর (UrbanTerror)
আরবান টেরর(UrbanTerror) একটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটার গেইম । এটি ওপেন সোর্স quake 3 এঞ্জিন ব্যবহার করে এবং এটি বেশ কিছু বাস্তবধর্মী অস্ত্র ও বেশ কিছু ফ্রি সার্ভারে মাল্টিপ্লেয়ার মোডে খেলার সুযোগ দেয় । এটি ইনস্টলের জন্য এখানে দেখুন ।
- স্কৃপ্টের সাহায্যে বিকল্প পদ্ধতিতে ইনস্টলেশন :
- স্কৃপ্ট ডাউনলোডের পর আপনার ডাউনলোড ডিরেক্টরিতে একটি টার্মিনাল খুলে এটিকে চালানোর উপযোগী করুন -
sudo chmod +x urt40-linux-installer.sh
- এরপর স্কৃপ্টটিতে ডাবল ক্লিক করে সেটি চালান এবং পরবর্তী ধাপগুলো অনুসরন করুন ।
- ইনস্টল হতে বেশ কিছুটা সময় নিতে পারে । এটি প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করবে যেটার সাইজ আনুমানিক ৫৪১ মেগাবাইট ।
- ইনস্টল হবার পর আপনি আপনার ডেস্কটপে একটি আইকন দেখতে পাবেন যদিনা আপনি সেটি রুট হিসেবে ইনস্টল করেন ।
স্প্রিং (Spring)
দ্য স্পৃং প্রজেক্ট (The Spring Project) একটু স্কৃপ্টিং এঞ্জিন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি ফ্রি মাল্টিপ্লেয়ার গেইমস ডেভেলপ ও সেটা খেলতে পারবেন । উদাহরন - Star Wars Imperial Winter এবং Complete Annihilation. এটি দেখুন these installation instructions রিপোজিটরি যোগ করার জন্য যার মাধ্যমে আপনি এটি প্যাকেজ হিসেবে ইনস্টল করতে পারবেন ।
প্লেইনশিফট (PlaneShift)
PlaneShift একটি সম্ভাবনাময় অনলাইন ফ্যানটাসি গেইম (MMPORG) । ক্লায়েন্ট ডাউনলোড ও সেটি ইনস্টলের জন্য দেখুন এখানে ।
- বাইনারি ফাইলটিকে ডাউনলোডের পর চালানোর উপযোগী করবেন এভাবে -
cd /directory_where_downloaded chmod +x PlaneShift-v.0.42-x64.bin
- এরপর এটি রুট উইজার হিসেবে চালান -
sudo ./PlaneShift-v.0.42-x64.bin
- ইনস্টলের জন্য পরবর্তী ধাপগুলো অনুসরন করুন । যখন ম্যানুয়ালি পারমিশন সেট করার প্রশ্ন জানতে চাওয়া হবে তখন no সিলেক্ট করুন ।
- ইনস্টলের সময় বেশীরভাগ ব্যবহারকারি গেইমটি আপনার /opt ডিরেক্টরিতে সকল ব্যবহারকারির ব্যবহারের পরিবর্তে হোম ডিরেক্টরিতে ইনস্টল করার পরামর্শ দিয়ে থাকেন । পারমিশনের ঝামেলা এড়াতে এটি করা উচিৎ । /opt ডিরেক্টরিতে এটি ইনস্টলের জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন -
- প্রথমে নিশ্চিত হোন আপনার ইউজার গেইমস গ্রুপের মধ্যে রয়েছে -
- System -> User Manager -> user -> Groups -> check games
- আপডেটার প্যাচ psupdaterlinux64.zip ডাউনলোড করে সেটা আনজিপ করে নিন ।
- আপডেটারটি রুট ইউজার হিসেবে রান করুন -
chmod +x psupdater chmod +x psupdater.bin sudo ./psupdater
- এখানে (PlaneShift Registration) একটি ফ্রি একাউন্ট রেজিস্টার করুন ।
- আপনি মেন্যুতে গেইমসটি ইনস্টল করে থাকলে এটি পাবেন এখানে -
- Applications -> Lost & Found -> Client and Setup
মেন্যু থেকে চালাতে হলে মেন্যু এন্ট্রিতে "Run in terminal" সচল করে নিতে হবে । বিকল্প পদ্ধিতিতে এটি কমান্ড লাইন টার্মিনালে রান করা সম্ভব ।
sudo /opt/PlaneShift/pssetup sudo /opt/PlaneShift/psclient
নোট: এই গেইমসটি ৩২বিট ইনস্টলেশনে খুব ধীরগতিতে চলার অভিযোগ রয়েছে । ৬৪বিটে গতির কিছুটা উন্নতি হলেও এটি আরেকটু ভালো চলে । এই গেইমসটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে ।
PrBoom - the classic Doom2 game
PrBoom একটি Doom-এর ফ্রি ওপেন সোর্স ভার্সন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install prboom freedoom timidity timidity-interfaces-extra
এখানে হাজার হাজার ফ্রি ম্যাপ (Wads) ডাউনলোড করতে পারবেন । এগুলো ডাউনলোড করে wads নামের ফোল্ডারে সেইভ করে রাখতে পারেন -
mkdir /home/user/wads
এই ফোল্ডারে doom2.wad, tnt.wad, অথবা plutonia.wad (আপনার মূল গেইমস থেকে) কপি করে আনতে পারেন । এগুলো না পেলে doom2.wad এর ফ্রিডম ভার্সন /usr/share/games/freedoom ফোল্ডার থেকে কপি করে নিতে পারেন । মূল ম্যাপের (iwad) পাশাপাশি নতুন ডাউনলোড করা ম্যাপগুলো চালাতে লিখুন - Then run the game using both the original iwad map as well as your new .wad map (you will only see the new map).
prboom -iwad /home/user/wads/doom2.wad -file /home/user/wads/new_wad.wad
নোট: এখানে খেয়াল করুন শুধুমাত্র doom2.wad, tnt.wad, অথবা plutonia.wad iwad হিসেবে ব্যবহার করা যাবে । আপনাকে অবশ্যই এগুলোর একটা এবং অতিরিক্ত হিসেবে নতুন কোন wad ব্যবহার করতে হবে । নিশ্চিত না হতে পারলে doom2.wad ব্যবহার করুন ।
- নোট: এই গেইমটি বিকল্পভাবে Applications -> Add/Remove Software -> Games as Freedoom সিলেক্ট করেও ইনস্টল করা যাবে । তবে আপনাকে আলাদা করে timidity এবং timidity-interfaces-extra ইনস্টল করে নিতে হবে ।
উইং কমান্ডার প্রাইভেটিয়ার(Wing Commander Privateer)
এই গেইমটির লিনাক্স ভার্সনটি অর্থাৎ free version of Wing Commander বাইনারি প্যাকেজ হিসেবে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ।
গ্রাফিক্স (Graphics) এবং Video(ভিডিও) এ্যাপ্লিকেশনস
গ্রাফিক্স ও ভিডিও এ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার পছন্দের ছবি, ভিডিও এডিট করে খুব সুন্দর থ্রিডি ইফেক্টসহ বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারবেন ।
কিনো (Kino (Non-linear Video Editing Suite))
Kino একটি বহুল ব্যবহৃত গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক নন-লিনিয়ার ভিডিও এডিটিং সফটওয়্যার । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install kino mjpegtools
Cinelerra (Non-linear Video Editing Suite)
Cinelerra Community Version একটি উচ্চমানের ভিডিও এডিটিং সফটওয়্যার যেটি একই রকম একটি বাণিজ্যিকভিত্তিতে পরিচালিত সফটওয়্যার থেকে উদ্ভুত । Ubuntu Intrepid-এ এটি ইনস্টল করতে লিংটি দেখুন ।
KdenLive (Non-linear Video Editing Suite for KDE)
Kdenlive একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেইসভিত্তিক সফটওয়্যার যেটি KDE ভিত্তিক FFmpeg এবং MLT video framework এর ওপর নির্ভরশীল । এটি KDE 4 এর জন্য অপটিমাইজড ।
sudo apt-get install kdenlive mjpegtools
Dia (Diagram editor)
Dia একটি GTK-based ভিত্তিক ফ্রি ওপেন সোর্স ডায়াগ্রাম তৈরীর সফটওয়্যার যেটি গনোমে চলার জন্য তৈরী করা হয়েছে । এটি Visio-এর মতো একটি সফটওয়্যার ।
sudo apt-get install dia
Kivio (Diagram editor)
Kivio একটি ফ্রি ওপেন সোর্স ফ্লো চার্ট এবং ডায়াগ্রাম তৈরীর সফটওয়্যার যেটা KDE এর জন্য তৈরী করা । এটি KOffice স্যুটের একটি অংশ । এটি Dia stencils সাপোর্ট করে ।
sudo apt-get install kivio
GIMP (Image Manipulator)
Gimp একটি শক্তিশালী ফিচার সমৃদ্ধ ফ্রি ওপেন সোর্স গ্রাফিক্স এবং ইমেজ এডিটর । এটি এ্যাডোব ফটোশপের লিনাক্স বিকল্প ।
sudo apt-get install gimp
অতিরিক্তি brushes, palettes, এবং gradients পেতে এটি ইনস্টল করে নিন -
sudo apt-get install gimp-data-extras
Inkscape Vector Illustrator
Inkscape Vector Illustrator একটি ওপেনসোর্স ভেক্টর ড্রয়িং সফটওয়্যার । উইন্ডোজভিত্তিক কোরেল ড্র বা এ্যাডোব ইলাস্ট্রেটরের বিকল্প এটি ।
sudo apt-get install inkscape
recordMyDesktop (ডেস্কটপ রেকর্ড করার জন্য)
recordMyDesktop একটি ডেস্কটপ রেকর্ড করার সফটওয়্যার । এটিতে pyGTK এবং a pyQT4 GUI ফ্রন্টএন্ড সাপোর্ট রয়েছে । রেকর্ডিং সেইভ করা হয় Theora ভিডিও ও Vorbis অডিও ফাইল কোডেক ব্যবহার করে । এটি ইনস্টল করতে -
sudo apt-get install recordmydesktop
Istanbul (ডেস্কটপ রেকর্ড করার জন্য)
Istanbul একটি গনোমভিত্তিক ডেস্কটপ রেকর্ড করার সফটওয়্যার । এটি OGG Theora ভিডিও কোডেক ব্যবহার করে ভিডিও সেইভ করে -
sudo apt-get install istanbul
Wink (Presentation Editor)
Wink একটি ওপেন সোর্স টিউটোরিয়াল এবং প্রেজেন্টেশন এডিটর । এটির মাধ্যমে আপনি সহজে স্কৃনশট ও সেটা ব্যবহার করে প্রেজেন্টেশন ডকুমেন্ট তৈরী করতে পারবেন ।
sudo apt-get install wink
Digikam (Photo Organiser)
Digikam একটি ওপেন সোর্স ডিজিটাল ফটো অর্গানাইজার এবং এডিটর ।
sudo apt-get install digikam kipi-plugins digikam-doc
Google Picasa (Photo Organiser)
Google Picasa ডিজিক্যামের মতোই একটি ফটো এডিটর এবং অর্গানাইজার । এটি গুগল সার্ভারে ছবি আপলোডের সুযোগ দেয় । আরোও জানতে এখানে দেখুন । এটির ডেব ফাইলটি পাবেন এখানে ।
Camorama (Web Cam)
Camorama একটি GTK ভিত্তিক (অর্থাৎ. Gnome-ভিত্তিক) ওয়েবক্যামে ইন্টারফেইস যেটি v4l (video for linux) ড্রাইভার ব্যবহার করে ।
sudo apt-get install camorama
ইন্টারনেট এ্যাপ্লিকেশনস (Internet Applications)
ইন্টারনেট এ্যাপ্লিকেশন বলতে এখানে ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্ট, ইনস্ট্যান্ট মেসেঞ্জার ইত্যাদিকে বোঝানো হচ্ছে ।
ওয়েব ব্রাউজার (Web Browsers)
মোজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)
মোজিলা ফায়ারফক্স (Mozilla Firefox) একটি অপ্রতিদ্বন্দী ওয়েব ব্রাউজার । ওপেন সোর্সভিত্তিক এই ব্রাউজারটি ট্রেডমার্কের আওতায় বিতরনকৃত এবং এটির ট্রেডমার্ক বা কোন পরিবর্তন যা এর নামকে প্রভাবিত করে এমনটি করে বিতরন নিষিদ্ধ । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install firefox
ফায়ারফক্স প্লাগইন (Firefox Plug-ins)
এ্যাডব্লক প্লাস প্লাগইন (Adblock plug-in (ওয়েব সাইটের এ্যাড ব্লক করার জন্য)
Adblock Plus বিভিন্ন ওয়েব সাইটের এ্যাড ব্লক করার কাজে ব্যবহৃত হয় । এতে আপনি ফ্রি ফিলটার সার্ভিসে লগইন করতে পারবেন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install mozilla-firefox-adblock
- আপনি উপরের পদ্ধতির বিকল্প হিসেবে Firefox -> Tools -> Add-ons -> Get Add-ons -> Browse All Add-ons এ গিয়ে নাম ধরে সার্চ করে কাঙ্খিত এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন ।
নোস্কৃপ্ট প্লাগইন (Noscript plug-in (ওয়েব সাইটের বিভিন্ন স্কৃপ্ট নিয়ন্ত্রনের জন্য))
The Noscript প্লাগইনটি ফায়ারফক্স ব্যবহারকারিদের জন্য অন্যতম প্রধান গুরুত্বপূর্ন একটি সিকিউরিটি ইউটিলিটি হিসেবে বিবেচ্য । অধিকাংশ ভাইরাস/ট্রোজান ওয়েব সাইটের স্কৃপ্টের মাধ্যমে কম্পিউটারে বাসা বাঁধে । এই প্লাগইনটির মাধ্যমে আপনি ব্রাউজার কোন স্কৃপ্ট চালাবে কোন স্কৃপ্ট চালাবে না সেটি নিয়ন্ত্রন করতে পারবেন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install mozilla-noscript
- আপনি উপরের পদ্ধতির বিকল্প হিসেবে Firefox -> Tools -> Add-ons -> Get Add-ons -> Browse All Add-ons এ গিয়ে নাম ধরে সার্চ করে কাঙ্খিত এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন ।
ইউজার এজেন্ট সুইচার প্লাগইন (User Agent Switcher plug-in for Firefox)
The User Agent Switcher প্লাগইনটির মাধ্যমে ব্যবহারকারি ব্রাউজারে বিভিন্ন ইউজার তৈরী করতে পারবেন ।
- আপনি উপরের পদ্ধতির বিকল্প হিসেবে Firefox -> Tools -> Add-ons -> Get Add-ons -> Browse All Add-ons এ গিয়ে নাম ধরে সার্চ করে কাঙ্খিত এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন ।
ভিডিও ডাইনলোড হেল্পার (Video Download Helper plug-in for Firefox)
Video Download Helper প্লাগইন দিয়ে আপনি বিভিন্ন ফ্ল্যাশভিত্তিক (যেমন ইউটিউব) ওয়েবসাইটের ফ্ল্যাশ ফাইল নামাতে পারবেন ।
- আপনি উপরের পদ্ধতির বিকল্প হিসেবে Firefox -> Tools -> Add-ons -> Get Add-ons -> Browse All Add-ons এ গিয়ে নাম ধরে সার্চ করে কাঙ্খিত এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন ।
আনপ্লাগ ডাউনলোড ম্যানেজমেন্ট (Unplug Download Management)
UnPlug প্লাগইনটির মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এমবেড করা ভিডিও সেইভ করতে পারবেন ।
- আপনি উপরের পদ্ধতির বিকল্প হিসেবে Firefox -> Tools -> Add-ons -> Get Add-ons -> Browse All Add-ons এ গিয়ে নাম ধরে সার্চ করে কাঙ্খিত এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন ।
জাভা রানটাইম এনভায়রনমেন্ট (Java Runtime Environment (JRE) for Firefox plug-in)
এই প্যাকেজটি জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইনস্টল করবে । ওপেনঅফিস বা উবুন্টু রেসট্রিকটেড এক্সট্রায (উপরে দেখুন) ইনস্টল করার সময়ও এটি ইনস্টল হয়ে যায় । আলাদাভাবে ইনস্টল করতে এভাবে আগান -
sudo apt-get install sun-java6-jre sun-java6-plugin
নোট: আপনাকে অবশ্যই লাইসেন্স এ্যাক্সেপ্ট করতে হবে ।
এ্যাডোব এ্যাক্রোব্যাট রিডার ফায়ারফক্স প্লাগইন
এই প্লাগইনটি মেডিবুন্টু (উপরে দেখুন) রিপোজিটরিতে রয়েছে । এটি এ্যাডোব পিডিএফ ফাইল ফায়ারফক্স ব্রাউজারে দেখার ব্যবস্থা করে দেয় ।
- মেডিবুন্টু রিপোজিটরি না যোগ করা থাকলে সেটা যোগ করে নিন -
- deb http://packages.medibuntu.org/ jaunty free non-free
- ইনস্টল করুন -
sudo apt-get install acroread mozilla-acroread acroread-plugins acroread-fonts
ফায়ারফক্সের এ্যাডোব ফ্ল্যাশ প্লাগইন
ফায়ারফক্সে এ্যাডোবের অফিসিয়াল প্লাগইন ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install adobe-flashplugin
জিন্যাস প্লাগইন (Gnash Plug-in (Open source Flash Player বিকল্প)
জিন্যাস (Gnash) ৩২বিট ও ৬৪বিট উভয় ভার্সনের জন্য পাওয়া যায় । এটি এ্যাডোব ফ্ল্যাশ প্লাগইনের ওপেন সোর্স বিকল্প । এটি ইনস্টল করতে লিখুন .
sudo apt-get install gnash
ইনস্টলের পর আপনার ব্রাউজারে Preferences -> Applicationsএ পরিবর্তন করে নিন যাতে করে SWF এবং SPL ফাইল চালাতে জিন্যাস ব্যবহৃত হয় ।
ফায়ারফক্সে VLC প্লাগইন
এই প্যাকেজের মাধ্যমে ফায়ারফক্সের জনপ্রিয় মিডিয়া ফাইলগুলো ভিএলসি প্লেয়ারের মাধ্যমে চালানো যাবে ।
sudo apt-get install mozilla-plugin-vlc
গেকো মিডিয়া প্লেয়ার প্লাগইন (Gecko MediaPlayer Plug-in for Firefox)
গেকো মিডিয়া প্লেয়ার Gecko MediaPlayer একটি ব্রাউজার প্লাগইন সকল গেকোভিত্তিক ব্রাউজার (যেমন ফায়ারফক্স, সিমানকি, আইসএইপ, অপেরা)এর মধ্যে মিডিয়া ফাইল চালাতে সাহায্য করে । এটি ইনস্টর করতে লিখুন -
sudo apt-get install gecko-mediaplayer
বিকল্প হিসেবে এমপ্লেয়ার প্লাগইনও ব্যবহার করতে পারেন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install mozilla-mplayer
ক্যাফেইন প্লাগইন (Kaffeine Plug-in for Firefox)
এই প্লাগইনটি ক্যাফেইন মিডিয়া প্লেয়ার ব্যবহার করবে ব্রাউজারে মিডিয়া ফাইল চালানোর সময় । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install kaffeine-mozilla
হেলিক্স প্লেয়ার প্লাগইন (Helix player plug-in for Firefox)
এই প্যাকেজটি হেলিক্স প্লেয়ার (Helix player) প্লেয়ার ইনস্টল করবে । এটি রিয়াল প্লেয়ার মিডিয়া ফাইলগুলো চালাতে কাজে লাগবে ।
sudo apt-get install mozilla-helix-player
ফায়ারএফটিপি (FireFTP for Firefox)
FireFTP একটি ফায়ারফক্স এক্সটেনশন যেটা দিয়ে এফটিপি ফাইল ট্রান্সফার করা যায় ।
ফায়ারফক্স উইজেটস (Firefox Widgets)
ব্রাউজার বারের ড্রপ ডাউন লিস্ট বন্ধ করুন
এটি ফায়ারফক্সের বহু জিজ্ঞাসিত প্রশ্নগুলোর একটি । ফায়ারফক্সের এই ড্রপ ডাউন লিস্টটা বন্ধ করতে এভাবে আগান -
- Firefox -> about:config (in the location browser bar) -> browser.urlbar.maxRichResults -> right-click -> Modify -> ভ্যালুটি 0 করে দিন ।
এর মাধ্যমে আপনার ব্রাউজিং ইতিহাস আর দেখাবে না ।
আইসক্যাট (IceCat)
আইসক্যাট (IceCat) একটি ফায়ারফক্স ডেরিভেটিভ । এটি আগে আইসউইজেল (IceWeasel) এবং আইসএইপ (IceApe) নামে পরিচিত ছিলো । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install iceape-browser
সিমাঙ্কি (SeaMonkey)
SeaMonkey একটি ওপেন সোর্স ইন্ট্রিগ্রেটেড ইন্টারনেট এ্যাপ্লিকেশন স্যুট (ব্রাউজার, ইনস্ট্যান্ড মেসেঞ্জার ক্লায়েন্ট, ইমেইল ক্লায়েন্ট, আরএসএস রিডার ও ওয়েব ডেভেলপমেন্ট টুলস) । এটিও মোজিলা ফায়ারফক্সের একটি ডিরাইভেটিভ । ফায়ারফক্সের মতোই সিমানকির অসংখ্য প্লাগইন রয়েছে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install seamonkey
আইসএইপ (IceApe)
আইসএইপ একটি ওপেন সোর্স ইন্ট্রিগ্রেটেড ইন্টারনেট এ্যাপ্লিকেশন স্যুট (ব্রাউজার, ইনস্ট্যান্ড মেসেঞ্জার ক্লায়েন্ট, ইমেইল ক্লায়েন্ট, আরএসএস রিডার ও ওয়েব ডেভেলপমেন্ট টুলস) । এটিও মোজিলা ফায়ারফক্সের একটি ডিরাইভেটিভ । তবে এটাতে মোযিলার ট্রেডমার্ক রেস্ট্রিকশনগুলো নেই এবং এটি ডেবিয়ান স্বীকৃত । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install iceape
অপেরা (Opera)
অপেরা (Opera) একটি প্রপ্রাইটরি ফ্রি ব্রাউজার এবং ইন্টারনেট স্যুট যেটা প্রাথমিকভাবে পিসির জন্য বানানো । এটির সাথে ইমেইল ক্লায়েন্ট, এ্যাড্রেস বুক, আইআরসি চ্যাট, বিটটরেন্ট ক্লায়েন্ট ও ওয়েবফিড পাবার ব্যবস্থা রয়েছে । সীমিত সংখ্যক প্লাগইনও রয়েছে এর । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install opera
ডাউনলোড ম্যানেজার (Download Managers)
ডাউনলোডার ফর এক্স (Downloader for X)
ডাউনলোডার ফর এক্স (Downloader for X) একটি জিটিকেভিত্তিক ডাউনলোড ম্যানেজার ইউটিলিটি । এটি বর্তমান রিপোজিটরিতে থাকলেও এটার আর নতুন ভার্সন বেরোবে না । এটি ওপেন সোর্স তবে জিপিএল লাইসেন্সের আওতায় নয় । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install d4x
ইমেইল ক্লায়েন্ট (Email Clients)
ইভোল্যুশন (Evolution)
ইভোল্যুশন (Evolution) গনোমভিত্তিক উবুন্টুর ডিফল্ট ইমেইল ক্লায়েন্ট । কোন কারনে মুছে গিয়ে থাকলে এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install evolution
কেমেইল (KMail)
কেমেইল (KMail) (Kontact Mail) কেডিইভিত্তিক কুবুন্তুর ডিফল্ট ইমেইল ক্লায়েন্ট । এর সাথে রয়েছে ইমেইল ক্লায়েন্ট, এ্যাড্রেস বুক, ক্যালেন্ডার, রিমাইন্ডারস, পপ-আপ নোটস, একরিগেটর নিউজ/আরএসএস রিডার, টাইম ট্রাকিং এবং অন্যান্য সুবিধা । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install kontact
থান্ডারবার্ড (Thunderbird)
মোযিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird) একটি লাইসেন্সকৃত এবং ট্রেডমার্ককৃত ফ্রি ওপেন সোর্স ইমেইল ক্লায়েন্ট । এটি ফায়ারফক্সের সাথে কাজ করতে পারে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install mozilla-thunderbird
লাইটনিং ক্যালেন্ডার এক্সটেনশন (Lightning calendar extension)
লাইটনিং (Lightning) থান্ডারবার্ডের জন্য একটি এক্সটেনশন । এটি স্বাধীনভাবে চলতে সক্ষম সানবার্ডের সাথে তুলনীয় । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install lightning-extension
এনিগমেইল (Enigmail)
এনিগমেইল (Enigmail) থান্ডারমেইলের একটি এ্যাডইন যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওপেন পিজিপির সাহায্যে (OpenPGP) ইমেইল এনক্রিপ্ট করতে পারবেন । এটি এনক্রিপশন key তৈরী ও সেটি নিয়ে কাজ করার সুবিধা দেয় । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install enigmail
থান্ডারবার্ডের জন্য নতুন মেইল আইকন (New Mail Icon for Thunderbird)
নিউ মেইল আইকন ("New Mail Icon") একটি পরীক্ষামূলক ট্রে আইকন এ্যাড-অন যেটা আপনাকে নতুন কোন মেইল আসলে সেটা জানাবে । এটি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন ও নিচের পদ্ধতি অনুযায়ী ইনস্টল করে নিন -
- Thunderbird -> Tools -> Add-ons -> Install -> select downloaded file
নিউজরিডার (Newsreaders)
এ্যাকরিগেটর (Akregator)
এ্যাকরিগেটর (Akregator) একটি ডিফল্ট নিউজ/ আরএসএস (RSS) রিডার । এটি কুবুন্টুর সাথে থাকে । এটি ব্যবহারের পদ্ধতি জানতে এখানে দেখুন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install akregator
আরএসএস আউল (RSSOwl)
আরএসএস আউল (RSSOwl) একটি জাভাভিত্তিক আরএসএস (RSS) | আরডিএফ (RDF) | এটম (Atom) নিউজফিড রিডার । নিচের ইনস্টলের পদ্ধতি শুধুমাত্র ভার্সন ১_২_৩ তে কাজ করবে ।
প্রথমে xulrunner এবং firefox প্যাকেজদু'টি ইনস্টল করে নিন (যদি না থাকে) ।
sudo apt-get install firefox xulrunner
আপনার পিসির "opt" ডিরেক্টরিতে যান -
cd /opt
tar.gz আর্কাইভটি opt ডিরেক্টরিতে সেইভ করুন -
sudo wget http://belnet.dl.sourceforge.net/sourceforge/rssowl rssowl_1_2_3_linux_bin.tar.gz
ফাইলটি এক্সট্র্যাক্ট করুন এবং ওটা করা হলে আর্কাইভটি মুছে দিন -
sudo tar zxvf ./rssowl_1_2_3_linux_bin.tar.gz && sudo rm ./rssowl_1_2_3_linux_bin.tar.gz
একটি স্টার্টস্কৃপ্ট তৈরী করুন -
sudo nano /usr/bin/runRSSOwl.sh
এই স্টার্টস্কৃপ্ট ফাইলটিতে নিচের লাইনগুলো কপি করে পেস্ট করে সেইভ করুন এই লোকেশনে /usr/bin/runRSSOwl.sh
export MOZILLA_FIVE_HOME=/usr/lib/xulrunner
export LD_LIBRARY_PATH=$LD_LIBRARY_PATH:${MOZILLA_FIVE_HOME}:${LD_LIBRARY_PATH}
cd /opt/rssowl_1_2_3_linux_bin
./run.sh
স্টার্টস্কৃপ্ট ফাইলটিকে চালানোর উপযোগী করে নিন -
sudo chmod u+x /usr/bin/runRSSOwl.sh
এরপর থেকে আপনি নিচের কমান্ডটি দিয়েই আপনার স্টার্টস্কৃপ্টটি চালাতে পারবেন -
runRSSOwl.sh
"RSSOwl" এ্যাপ্লিকেশনটি চালানোর পর -
Viewতে গিয়ে "View Newstext in Browser" এনাবল করে নিন ।
এরপর Tools --> Preferences... --> Generalএ গিয়ে misc-section-এ "Open any news automatically in browser" চালু করে নিন ।
এরপর Go to --> Tools --> Preferences... --> Browser-এ গিয়ে ফায়ারফক্স এক্সিকিউটেবলের পাথ নির্দিষ্ট করে দিন । সাধারণত এটি হয় - /usr/lib/firefox/firefox লোকেশনে । সবশেষে "use external browser" চালু করে দিন ।
ইনস্ট্যান্ট মেসেঞ্জার (Instant Messengers)
পিজিন (Pidgin)
পিজিন (Pidgin) একটি ওপেন সোর্স আইএম এ্যাপ্লিকেশন । এটি গনোমভিত্তিক উবুন্টুতে ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে । আপনি এর মাধ্যমে বেশ কয়েকটি ইনস্ট্যান্ট মেসেঞ্জার সার্ভিসে লগইন করতে পারবেন ।
sudo apt-get install pidgin
কপেটে (Kopete)
কপেটে (Kopete) কেডিই ভিত্তিক ইনস্ট্যান্ট মেসেঞ্জার এ্যাপ্লিকেশন । এটি কুবুন্তুতে ডিফল্ট হিসেবে থাকে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install kopete
কপেটে স্টাইল (Kopete Styles)
অতিরিক্ত কপেটে স্টাইল এই লিংকে পাওয়া যাবে । এগুলো ইনস্টল করতে এভাবে আগান -
- Kopete -> Settings -> Configure -> Chat Window -> Style -> Get New...
কপেটের জন্য গুগল টক (GoogleTalk on Kopete)
কপেটে গুগলটকের (GoogleTalk) জন্য কনফিগার করা যাবে ।জ্যাবার প্রটোকলের অধীনে গুগলটকের ইনস্ট্যান্ট মেসেজিং কাজ করলেও ভিওআইপি কাজ করে না এতে । এ বিষয়ে আরোও দেখতে দেখুন এখানে ।
কনভারসেশন (Konversation) (আইআরসি ক্লায়েন্ট (IRC client))
কনভারসেশন (Konversation) কুবুন্টুর ডিফল্ট আইআরসি চ্যাট ক্লায়েন্ট । এটি ঠিক এআইআরসির মতো কাজ করে । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install konversation
এএমএসএন (aMSN)
aMSN একটি এমএসএন মেসেঞ্জার ক্লায়েন্ট । এটি দরকার না হলে পিজিন ব্যবহার করতে পারেন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install amsn
এএমএসএন-এ ড্র্যাগ এ্যান্ড ড্রপ ভিত্তিতে ফাইল ট্রান্সফার করতে চাইলে এই পদ্ধতি অনুসরন করুন ।
এমেসিন (Emesene)
এমেসিন (Emesene) একটি এমএসএন ক্লায়েন্ট । এটি ব্যবহার করতে না চাইলে পিজিন ব্যবহার করতে পারেন । এটি ইনস্টল করতে লিখুন -
sudo apt-get install emesene

BlogMarks
del.icio.us
digg
Fark
Furl
Newsvine
reddit
Segnalo
Simpy
Slashdot
smarking
Spurl
Wists
